অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রয়াত

Spread the love

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রয়াত

পরিমল কর্মকার (কলকাতা) : আজ (শনিবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

গতকাল (শুক্রবার) রাতে অসুস্থ অবস্থায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আজ (শনিবার) সকালেই তাঁর জীবনাবসান ঘটে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

উল্লেখ্য, তাঁর মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত ও জামাই অভিনেতা যীশু সেনগুপ্ত। এক সময়ে উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিক চৌরঙ্গী, নায়িকা সংবাদ, কখনো মেঘ সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *