আকাদেমি অফ ফাইন আর্টসের তিন টি গ্যালারি জুড়ে প্রদর্শিত হবে পঞ্চাশে বিবেকানন্দ চিত্রে প্রকাশ

Spread the love

আকাদেমি অফ ফাইন আর্টসের তিন টি গ্যালারি জুড়ে প্রদর্শিত হবে পঞ্চাশে বিবেকানন্দ চিত্রে প্রকাশ

 

নিজস্ব সংবাদদাতা .কোলকাতা:-    আকাদেমি অফ ফাইন আর্টসের তিন টি গ্যালারি জুড়ে প্রদর্শিত হবে “পঞ্চাশে বিবেকানন্দ, চিত্রে প্রকাশ” শিরোনামে বিবেকানন্দ মুখার্জির চিত্র প্রদর্শনী। বাঁকুড়ার গ্রাম থেকে শিল্পকলা নিয়ে পড়তে আসা সেদিনের তরুণ যুবক আজ পঞ্চাশে। শহরকে খুব কাছ থেকে দেখে, তার হৃদ স্পন্দন উপলব্ধি করে তৈরি হয় আঁকড় পাকড়ের নক্সা।

দিনে দিনে আপন করে নেওয়া এই শহরকে নতুন ভাবে আবিষ্কার। সেই আবিষ্কারের গভীরতা থেকে তুলে আনা নানা বিষয় শিল্পীকে অনুপ্রাণিত করেছে। রঙে রেখায় বিভিন্ন মাধ্যমে তাঁর সেই ভাবনার ফসল বুনেছেন। দীর্ঘ সময় ধরে তার সৃষ্টির আনন্দ ফসল পঞ্চাশে বিবেকানন্দ। ছাত্রাবস্থা থেকে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য শিল্প কর্ম থেকে নির্বাচিত কিছু কাজ প্রর্দশিত হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে মার্চ ৩ দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *