ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ, তবে দক্ষিণ কলকাতায় মিঠুন চক্রবর্তী

Spread the love

*BIG BREAKING*

ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ, তবে দক্ষিণ কলকাতায় মিঠুন চক্রবর্তী

পরিমল কর্মকার (কলকাতা) : সূত্রের খবর — ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ সিদ্দিকী। এই আসনে প্রার্থী দিচ্ছে না ISF. প্রসঙ্গত: ISF আগেই ঘোষণা করেছিল তারা লোকসভার ৮ টি আসনে প্রার্থী দেবেন। গতকাল (শুক্রবার) তারা তাদের ৮ জন প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন। কিন্তু নওশাদকে কোথাও প্রার্থী করেননি বা ডায়মন্ড হারবারেও তাদের কোনো প্রার্থী নেই। তবে দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী।

এনিয়ে ডায়মন্ড হারবার সহ রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, অভিষেক বন্দোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা নিয়েছে ISF… আবার কেউ কেউ বলছেন, অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়ে গোহারা হারার ভয়তেই ওখানে প্রার্থী দেয়নি ISF.

অন্যদিকে দক্ষিণ কলকাতায় মিঠুন চক্রবর্তী দাঁড়াচ্ছেন বলে খবর বিশ্বস্ত সূত্রের। তবে এই মুহূর্তে মিঠুন সাময়িক অসুস্থ রয়েছেন বলে খবর। দু-একদিনের মধ্যে পুরোপুরি ফিট থাকলে মিঠুনই প্রার্থী হচ্ছেন বলে বিজেপির দলীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *