চলে গেলেন  বাংলার  ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের  প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কোষাধক্ষ্য জনাব জাফরুল্লা মোল্লা

Spread the love

 

নিউজ ডেস্ক :- চলে গেলেন  বাংলার  ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের  প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কোষাধক্ষ্য জনাব জাফরুল্লা মোল্লা সাহেব  আজ  সকাল ১১ টা 8০  মিনিটে কলকাতার একটি বে সরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর দাফন কাফন হবে তাঁর নিজস্ব বাস্তু ভিটা নদীয়া জেলার বিক্রমপুরে।  আশির দশকের মুসলিম লীগের তরুণ তুর্কি নেতা ও সুবক্তা জাফরুল্লাহ মোল্লা ইন্তেকাল করেছেন।

তৎকালীন মুসলিম লীগনেতা ও বিধায়ক এ কে এম হাসানুজ্জামান সাহেবের ছায়া সঙ্গী ছিলেন। কয়েক বছর আগে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। অনেক তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখতেন। আমরা তার তথ্যসমৃদ্ধ বক্তব্য শুনে মুগ্ধ হতাম, সমৃদ্ধ হতাম।
বেশ কিছুদিন ধরে জাফরুল্লাহ সাহেবের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
অসুস্থতার মাঝেও লাঠি ধরে নানা বৈঠকে হাজির হতেন। তাঁর চলে যাওয়ার সংবাদের আমরা অত্যন্ত ব্যথিত। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *