গঙ্গাসাগরের বৃষ্টির জল এবং সমুদ্রের জল ঢুকে গেল কপিলমুনি মন্দিরের সম্মুখে

Spread the love

গঙ্গাসাগরের বৃষ্টির জল এবং সমুদ্রের জল ঢুকে গেল কপিলমুনি মন্দিরের সম্মুখে…

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস গঙ্গাসাগর:-

দানা সংকটে গঙ্গাসাগর বৃষ্টির জল এবং সমুদ্রের জল ঢুকে গেল কপিলমুনি মন্দিরের সম্মুখে এলাকায়। যদিও দানার দাপট খুব একটা দেখা যায়নি। সকাল থেকে চলছে অবিরাম বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া রাত থেকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে কূলে। দুপুরে জোয়ারের জল নতুন করে বিপদে আশঙ্কা দেখা দিল গঙ্গাসাগর কপিল মুনি সম্মুখস্ত এলাকায়। ইতিমধ্যে কপিল মুনি মন্দিরের সামনে চাতাল সম্পূর্ণ ডুবেছে এবং সামনে পুকুর না উঁচু জায়গা কোন চেনাই যাচ্ছে না। আতঙ্ক রয়েছে কপিল মুনি মন্দির এর কাছে জল উঠবে না তো। এইসব সমস্যা নিয়ে মাথায় হাত পড়ে গিয়েছে, কপিলমুনি আশ্রমের সাধু সন্ন্যাসীদের। তাই সবাই আতঙ্কের মধ্যে দিন গুনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *