পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে এসটিএফ এর হাতে গ্রেফতার মুকেশ রজক

Spread the love

 

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে এসটিএফ এর হাতে গ্রেফতার পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক,ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক এলাকার মানুষ-

ওয়েবডেস্ক :-   *পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে এসটিএফ এর হাতে গ্রেফতার পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক,ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক এলাকার মানুষ।
মেমারি থেকে মুকেশ রজক নামের ওই যুবকের সাথে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন আগে মেমারির ভাড়া বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করে এসটি এফ এর একটি দল। জানা গিয়েছে পাকিস্তানের কোনো এক অজানা ফেক সোশ্যাল মিডিয়ার একাউন্টের সাথে তারা যুক্ত হয়। সেই একাউন্ট এর মালিক তাদের সাথে বন্ধুত্ব করে। সেই বন্ধুত্বের আড়ালে মুকেশ ও তার সঙ্গী থেকে ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট দিয়ে জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল তাদের এমনটাই মনে করছে এসটিএফ এর দল।

অন্যদিকে মুকেশ রজক গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানে না তার পরিবার।
পানাগড় গ্রামের কেনেল পাড়ে সেচ খালের উপর ডিভিসির জমির ওপর ছোট্ট একটি বাড়িতে থাকে তার মা ও তার বড় দাদার পরিবার।
তার মা সোনা দেবী রজক জানিয়েছেন, তার ছেলে এখন কোথায় আছে তা তিনি জানেন না। গত দুদিন আগে টিভিতে তারা ছেলের গ্রেপ্তার হওয়ার খবর পান। গত কয়েক বছর ধরে সে মেমারিতে কাপড়ের দোকানে কাজ করতো বলে পরিবারকে জানিয়েছিল। কোনো একটি খ্রিস্টান দের সংস্থার সাথে নাকি সে যুক্ত ছিল।সেখানেই মুকেশ ভাড়া বাড়িতে থাকতেন।

মুকেশ এর গ্রেপ্তারের খবরে হতবাক এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন । মুকেশ যে এ ধরনের কাজ করবে তা তারা কখনই ভাবতে পারেনি। বরাবরই শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল মুকেশ। যদি সে কোনো অন্যায় করে থাকে তবে তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে দাবি এলাকাবাসীর।

এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের ছবি স্পষ্ট। পাড়ায় নতুন কাউকে ঢুকতে দেখলেই এলাকার মানুষ রাস্তায় ভিড় জমাচ্ছেন। তাদের সকলেরই একটাই দাবি যদি কেউ দেশের বিরুদ্ধে অন্যায় কাজ করে থাকে তবে তার শাস্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *