শিশু শ্রম, সাইবার ক্রাইম ও বিদেশে কর্মরত পরিযায়ী শ্রমিক বিষয়ক একটি সচেতনতা মূলক শিবির ডোমকলে
নিজস্ব সংবাদদাতা,ডোমকল:- আজ মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কামূর দিয়ার নাজবুল হক হাই মাদ্রাসাতে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, শিশু শ্রম, সাইবার ক্রাইম ও বিদেশে কর্মরত পরিযায়ী শ্রমিক বিষয়ক একটি সচেতনতা মূলক প্রচারের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪৬ নং বিএসএফের এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর ইন্সপেক্টর রনবিজয় সিং, এস আই জয় ভগবান, কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি র পক্ষ থেকে আমি মতিউর রহমান, এছাড়া ভাবনা এসোসিয়েশন অব পিপুল আপলিপমেনট থেকে বিপাশা। প্রোগ্রামটি মূলত আমার বন্ধু ও স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম এর একান্ত চেষ্টায় সফল হয়েছে।

উনি তুলে ধরেছেন এলাকার বাল্যবিবাহ, মানব পাচার ও পরিযায়ী শ্রমিক এর মতো ভয়াবহ সমস্যা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বর্ডার, সেই সাথে ভারত বাংলাদেশের বর্ডার খুব কাছে। এইরকম মাস্টার প্রতি স্কুলে থাকলে অচিরেই বাল্যবিবাহ সমাজ থেকে মুক্ত হবে। ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে।
