বামপন্থী চিন্তক আজিজুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ ইউনাইটেড গার্জেন কাউন্সিলের

Spread the love

*UNITED GUARDIAN COUNCIL (UGC)*
CENTRAL COMMITTEE
Wazed Manjil, 3rd Floor, Flat No. W-06,
7/1, Chamru Khansama Lane, Circus Avenue S.O, Kolkata – 700017

*সংগঠনের শোকবার্তা*

*বামপন্থী চিন্তক আজিজুল হকের প্রয়াণে গভীর শোক*

আমরা, UNITED GUARDIAN COUNCIL (UGC)-এর পক্ষ থেকে, প্রবীণ বামপন্থী চিন্তক, লেখক, প্রাবন্ধিক ও বিপ্লবী আন্দোলনের অন্যতম যোদ্ধা আজিজুল হক-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি।

আজ দুপুর ২:২৮ মিনিটে তাঁর প্রয়াণের সংবাদ আমাদের অন্তরকে শোকাহত করেছে। তাঁর প্রয়াণে শুধু বাংলার নয়, ভারতের বামপন্থী রাজনীতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

নকশালবাড়ি আন্দোলনের অন্যতম পুরোধা, চারু মজুমদারের পর সিপিআই (এম-এল)-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে তাঁর ভূমিকা আজ ইতিহাসের অঙ্গ। দীর্ঘ কারাজীবন, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি কখনও নীতিতে, আদর্শে বা সংগ্রামে বিচ্যুত হননি। তাঁর রচিত ‘কারাগারে ১৮ বছর’ গ্রন্থ ইতিহাসের এক অমূল্য দলিল, যা আগামীতেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশ করবে।

আজিজুল হকের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের সংগ্রামী, আপসহীন চিন্তক ও সহযোদ্ধাকে হারালাম। তাঁর সংগ্রামী জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি আমাদের সমবেদনা রইল।

বিনীত,
পাশারুল আলম
সাধারণ সম্পাদক
UNITED GUARDIAN COUNCIL (UGC)

তারিখ: ২১ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *