*বাঙালি শ্রমিকদের হেনস্থা ও নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে নাগরিক কনভেনশন*
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- বর্তমানে ভারতে স্বাভাবিকভাবে বসবাসকারী সকলকে নাগরিকত্ব দেওয়ার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন উদ্বাস্তু ও মতুয়া সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার কলকাতার সূর্য সেন স্ট্রিটে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বক্তব্য রাখেন প্রধান আহ্বায়ক সুকৃতি রঞ্জন বিশ্বাস, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, চিত্তরঞ্জন মন্ডল (শিলিগুড়ি), আরাফাত আলী (দিনাজপুর), ড. জীবন সরকার (মালদা), সুপ্রিয় ব্যানার্জি (দুর্গাপুর), রণজিৎ গোঁসাই, তাহেদুল ইসলাম, সাধন পুরকায়েত (শিলচর), ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
ভোটার তালিকা সংশোধনের নামে নিরীহ মানুষদের হয়রানীর বিরুদ্ধে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। শীঘ্রই সমস্ত সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে কলকাতায় আন্দোলনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের বাংলাদেশী তকমা দিয়ে পুলিশি হেনস্থার প্রতিবাদ জানানো হয়।
