ডোমকলে ফের বোমা বিস্ফোরণ !

Spread the love

ডোমকলে ফের বোমা বিস্ফোরণ!

– রবিবার সকালে ডোমকলের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়ায় বোমা ফেটে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ওই ঘটনায় পুলিশ এক জনকে আটক করে জেরা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগর পাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় এ দিন দুপুরে গোলাম গাউস মন্ডলের বাড়িতে কেউ বা কারা বোমা মারে বলে অভিযোগ তুলছেন পরিবারের লোকজন। তবে সাগরপাড়া থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাড়ির মধ্যেই ওই বোমা মজুত করা ছিল। আচমকা সেই বোমা ফেটে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় সাগরপাড়া পুলিশের পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ওই ঘটনায় বাড়ির মালিক গোলাম গাউস মন্ডলকে আটক করে নিয়ে যায় সাগরপাড়া থানা পুলিশ। শুরু হয়েছে তদন্ত !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *