প্রতিবন্ধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দশ দফা দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন –
বলাই প্রমানিক ,অয়ন বাংলা :- বৃহস্পতিবার মেঘ বৃষ্টি মাথায় করে মুর্শিদাবাদ জেলার প্রতিবন্ধীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দশ দফা দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনে যাওয়ার জন্য সমবেত হয়েছিল।
ব্যাপক পুলিশি ব্যবস্থা ছিল। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলী নদীয়া জেলার সম্পাদক বিকাশ মল্লিক বিস্তারিত আলোচনা করেন।
বৃষ্টি মাথায় সকলের সাথে নেতৃত্বরা মিছিলে যোগদান করে, টেলিফোন এক্সচেঞ্জ এর সামনেপুলিশ ব্যারিকেড করে, সেখানেই সভা হয়।স্মারকলিপি নিয়ে পুলিশ তাদের গাড়ি করে ডেপুটেশনে প্রতিনিধের নিয়ে যায় নিয়ে আসে।
অন্যদিকে শিবপুর টোল ট্যাক্সে মিছিলের বাসগুলো আটকে যায়। সমাবেশ থেকে DM / SP কে হুসিয়ারী দিয়ে জানানো হয় ১০ মিনিটের মধ্যে গাড়ি না ছারলে আন্দোলন ভিন্ন ধরনের হবে বলে জানাতে থাকে। এরপর আটকে থাকা গারিগুলিকে ৪ মিনিটের মধ্যে ছাড়তে বাধ্য হয় বলে নেতৃত্বদের কাছ থেকে জানা যায়।
