রেজিনগরে বিশ্বজয়ী হাফেজ জামিল ফারহাতকে রাজকীয় সংবর্ধনা

Spread the love

বিশ্বজয়ী হাফেজ জামিল ফারহাতকে রাজকীয় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :-  আন্তর্জাতিক কোরআন মাজীদ প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া হাফেজ মুহাম্মদ জামিল ফারহাতকে দেওয়া হল রাজকীয় সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশিপুর আজমল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক ও মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা এবং রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সংবর্ধনা তুলে দেন।
তিনি বলেন, “ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন মাজীদ প্রতিযোগিতায় বিশ্বজয়ীর শিরোপা এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের গর্বের কারণ আজ হাফেজ জামিল ফারহাত। তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন। প্রত্যেকটি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের উচিত তাঁকে সংবর্ধনা জানানো। শুধু মাদ্রাসা বা ধর্মীয় সংগঠন নয়, সরকারের পক্ষ থেকেও হাফেজ জামিল ফারহাতকে সংবর্ধনা দেওয়া প্রয়োজন, কারণ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফেজ জামিল ফারহাতকে পুরস্কৃত করেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান পিতা জাহাঙ্গীর আলম ও মাতা আক্তারি খাতুনের কৃতজ্ঞতা ও দোয়ার ফলেই আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *