কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে ৭ জনের মৃত্যু 

Spread the love

কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে ৭ জনের মৃত্যু

সুজন চক্রবর্তী :- এবার মেঘভাঙা বৃষ্টির জেরে কাশ্মীরের কাঠুয়ায় ৭জনের মৃত্যু হয়েছে।  ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূবাভাস রয়েছে কাশ্মীরে। তার মধ্যেই রবিবার (১৭ আগস্ট ) ভোররাতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে কাশ্মীরের কাঠুয়া জেলায়। ইতিমধ্যেই সেখানে ৭জনের মৃত্যু হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রেলের ট্র্যাক, জাতীয় সড়ক, থানা ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আপাতত আমজনতার জন্য বিশেষ নিদেশিকা জারি করেছে স্থানীয় প্রশাসন। লাগাতার বৃষ্টির জেরে নদী এবং অন্যান্য এলাকায় বাড়ছে জলস্তর। তাই আমজনতাকে আপাতত ওই এলাকাগুলি থেকে দূরে থাকতে বলা হয়। অপরদিকে, রবিবার (১৭ আগস্ট ) সকালে হড়পা বান নেমেছে হিমাচল প্রদেশের মান্ডিতে ও। বেশ কয়েকটি জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে মান্ডিতে কারও মৃত্যুর খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *