গঙ্গার দুই ধারে জনসমুদ্র! বহরমপুরে জমজমাট ৭৯তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা

Spread the love

গঙ্গার দুই ধারে জনসমুদ্র! বহরমপুরে জমজমাট ৭৯তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা

হাসান বাসির ,বহরমপুর –  শেষ হল বিশ্বের অন্যতম দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদের বহরমপুরে। প্রত্যয় ভট্টাচার্যের এই অসাধারণ কৃতিত্ব ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতরে হ্যাট্রিক করার মাধ্যমে ভারতের ক্রীড়া জগতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে পরপর তিনবার জঙ্গিপুরের আহিরন ঘাট থেকে বহরমপুর কলেজ ঘাট পর্যন্ত এই দীর্ঘ পথ সাঁতরে তিনি বিশ্বের নজর কেড়েছেন। দশ ঘন্টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই কঠিন প্রতিযোগিতা শেষ করে তিনি প্রমাণ করেছেন তাঁর অদম্য ইচ্ছাশক্তি এবং দৃঢ় প্রত্যয়।

তাঁর মা, যিনি ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত, বলেছেন, “আশা পূরণ হয়েছে।” তাঁর এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ও দশের মান রক্ষার প্রতীক। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই বিশ্বের অন্যতম দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় ২১ জন সাঁতারু অংশ নিয়েছিলেন, যার মধ্যে তিনজন মহিলা এবং স্পেন ও বাংলাদেশের প্রতিযোগীরাও ছিলেন। তবে প্রত্যয়ের এই বিজয় তাঁকে এবং ভারতকে আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল করেছে।

গঙ্গার দুই ধারে জনসমুদ্র! বহরমপুরে জমজমাট ৭৯তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিত ৮১ কিমি ও ১৯ .

মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা। এ বছর ছিল প্রতিযোগিতার ৭৯তম আসর। সকাল থেকেই গঙ্গার দুই তীরে ভিড় জমতে থাকে হাজার হাজার মানুষের। প্রতিযোগিতা শুরু হওয়ার পর মুহূর্তেই গঙ্গার দুই ধারেই তৈরি হয় জনসমুদ্র, উৎসাহ আর হাততালির ঝড়ে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ ।৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় আবারোও প্রথম বর্ধমানের প্রত্যয় .আর ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম গৌরব।

দুঃখজনকভাবে, আরেক প্রতিভাবান সাঁতারু তপু সরকার শারীরিক অসুস্থতার কারণে প্রতিযোগিতা শেষ করতে পারেননি। তবুও, প্রত্যয়ের এই সাফল্য বহরমপুরের মানুষের কাছে গর্বের বিষয়। কৌশিক সাঁতরা, জয়ন্ত মন্ডল, জয়জিৎ বিশ্বাসের মতো ব্যক্তিরা তাঁর প্রশংসায় বলেছেন, “সরকারের উচিত প্রত্যয়ের পাশে দাঁড়ানো।” এই জয় শুধু একজন ক্রীড়াবিদের নয়, বরং একটি সম্প্রদায়ের এবং দেশের গর্বের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *