আজ থেকেই চালু হচ্ছে কলকাতা-আইজল ট্রেন পরিষেবা

Spread the love

আজ থেকেই চালু হচ্ছে কলকাতা-আইজল ট্রেন পরিষেবা

দীপক ঘোষ –        শুধু পর্যটনের নতুন দিগন্ত খুলে যাওয়াই নয়, ভারতীয় রেলের মুকুটে আজ যুক্ত হচ্ছে নতুন সোনার পালক। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা নিয়ে যে ছিল এতদিন দুর্গম স্থানে, আজ থেকে তাকে পাওয়া যাবে হাত বাড়ালেই। আজ থেকেই চালু হচ্ছে কলকাতা-আইজল ট্রেন পরিষেবা। মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত ট্রেন নিয়ে যাওয়া, আক্ষরিক অর্থেই অসাধ্য সাধন। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন; মিজোরামের লুসাই এলাকার ওপর দিয়ে ৫১ কিলোমিটার যাত্রা পথ নির্মাণ করতে গড়তে হয়েছে ৫৫ টি সেতু এবং ৪৫ টি গুহাপথ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পিয়ার ব্রিজ( ১১৪মিঃ) তৈরি হয়েছে এখানেই। এই সেতু উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। একটানা ২৬ বছর সময়, দশ হাজার কোটি টাকা এবং ২৬ জন শ্রমিকের মৃত্যুর বিনিময়ে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।
ভারতের যে এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের তাক লাগানো সম্ভার নিয়ে এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে, সেটা ক্রমশ নাগালে আসতে থাকায় উত্তর-পূর্বের পর্যটন শিল্প ব্যাপকভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।
—————————————
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে আইজলগামী ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে প্রতি মঙ্গল, বুধ ও শনিবার। আইজল থেকে কলকাতার উদ্যেশে রওয়না হবে প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার।
যেসমস্ত স্টেশনে এই ট্রেন দাঁড়াবে তার তালিকাও দেয়া হয়েছে। কলকাতা থেকে নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ , নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলোকগঞ্জ, গৌরীপুর, বিশালপুর, অভয়াপুরী, গোয়ালপাড়া, কামাক্ষা, গুয়াহাটি, হাজই, নিউ হাফলাম, বদরপুর, হাইলাকান্দি, বৈরবি।
—————————————
মোট ১৫৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৩১ ঘণ্টা। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে দুপুর ১২.২৫ মিনিটে। এই ট্রেন গন্তব্যে পৌঁছবে পরের দিন সন্ধ্যে সোয়া সাতটায়।
কলকাতা অভিমুখী ট্রেন রওয়না হবে সকাল সোয়া সাতটায় এবং এখানে এসে পৌঁছবে দুপুর আড়াইটায়। এখনো পর্যন্ত আইজল শহরকে ট্রেন পরিকাঠামোয় যুক্ত করা যায়নি বলে, ট্রেন আপাতত চলবে আইজল থেকে ১৮ কিলোমিটার দূরে বৈরাবি স্টেশন পর্যন্ত। একারণে আইজল শহর থেকে চালানো হবে বিশেষ বাস। কী ভাবছেন, এই পুজোয় আর যাওয়া হলো না ওই স্বর্গীয় উপত্যকায়? শুধু অক্টোবর নয়, ওখানে ঘুরতে যাবার আরও একটি সুন্দর সময় হলো মার্চ- এপ্রিল। এখনই পরিকল্পনা করে রাখতে পারেন। শুধু মিজোরাম নয়, উত্তর-পূর্বের সুইজারল্যান্ড, অরুণাচলকেও মাথায় রেখে পরিকল্পনা করলে অপূর্ব অভিজ্ঞতা নিয়েই ফিরে আসতে পারবেন কলকাতায়।
( ছবিটি আইজল- সাইরাং রেল পথের)
✍️Dipak Ghosh
#indianrailways
#aizwalrailway
#kolkataaizwaltrain
#dipakghoshstory

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *