নেতাজীর চিন্তাধারা ‘ নেতাজীর বক্তৃতা বা প্রবন্ধ কে সামনে রেখে প্রকাশিত হল “নেতাজী সুবাষ চন্দ্র চ্যালেঞ্জ ব্রিটিশ রাজ অ্যান্ড গান্ধী – থ্রো কিষাণ মজদুর অ্যান্ড মবিলাইজেসন ”
নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা- ‘নেতাজীর চিন্তাধারা ‘ নেতাজীর বক্তৃতা বা প্রবন্ধ কে সামনে রেখে , ছাত্র, যুব বা শ্রমিক আন্দোলনের তথ্য স্বামী সহজানন্দের ঘনিষ্ঠতা, বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক আন্দোলন এবং স্বাধীন ভারত পরবর্তীতে কৃষকদের ভূমিকা নিয়ে নেতাজীর পরিস্কার বক্তব্যকে বিস্তারিত ভাবে তুলে ধরতে ,
পাটনার খোদাবক্স লাইব্রেরী র অন্ধ কুঠরীতে লুকিয়ে থাকা নেতাজীর দেওয়া প্রায় আট শতাধিক কৃষক আন্দোলনের ওপর বক্তৃতা এবং নেতাজী সম্পর্কে বৃটিশ পুলিশের দৃষ্টি ভংগি সম্পর্কিত নোট দিনের আলোর মুখ দেখাতে
অবশেষে Netaji Subhash Chandra challenges British Raj and Gandhi Through Kisan Mazdoor and Youth Mobilization বইটা প্রকাশিত হল , কোলকাতার
প্রতীক্ষণ প্রকাশন ‘ নিজস্ব কক্ষে ,’ ড.রাঘব শরন শর্মা হাত ধরে প্রকাশিত হল ,উপস্থিত ছিলেন এই গ্রন্থের মূল উদ্যোক্তা তাপস ঘোষ হাজরা ,স্বপন ঘোষ,অধ্যাপক দ্বিজেন্দ্রনাথ সরকার,সাংবাদিক আনিসুর রহমান ,সৌরভ ঘোষ,সদানন্দ সিনহা ,সৌম্য মুর্খাজী,বর্ষা চক্রবর্তী।
নেতাজীর চিন্তাধারা ‘ বিষয়ে তাত্বিক আলোচনার জন্য এই বই প্রকাশ আমাদের প্রথম পদক্ষেপ। এরপর থেকে ধারাবাহিক ভাবেই একটার পর একটা বই প্রকাশ হতেই থাকবে, ‘নেতাজীর চিন্তাধারা প্রকাশন’এর তত্বাবধানে। বললেন তাপস ঘোষ হাজরা ।
