বাংলা রিপোর্টার্স গিল্ডের বার্ষিক অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও সঙ্গীতানুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : গত ১৭ই জানুয়ারি বেহালায় কলকাতা ব্লাইন্ড স্কুল এর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল গুণীজন সংবর্ধনা এবং এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলার রিপোর্টার্স গিল্ডের ২৬ তম বর্ষ উদযাপন উপলক্ষে পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

সংগীত শিল্পীদের গাওয়া গানগুলি ছিল শ্রুতিমধুর। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মোহনবাগান তথা বাংলার বিশিষ্ট প্রাক্তন ফুটবলার গৌতম বড়ুয়া। তাকে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি সংবর্ধিত হন প্রবীণ সাংবাদিক তথা “দুর্বার কলম” পত্রিকার সম্পাদক অমর নস্কর। এছাড়াও অনুষ্ঠানের সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট জ্যোতিষী শিবু শাস্ত্রী এবং বিশিষ্ট সাংবাদিক অরুন লোধ, সমীরন দাস, বিপ্লব সেন প্রমুখ সাংবাদিকদের।

বাংলা রিপোর্টার্স গিল্ডের প্রথা অনুযায়ী সংগঠনের সদস্যদেরও উত্তরীয়, স্মারক এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হয়।
গিল্ডের পক্ষে এদিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য — সংগঠনের সভাপতি বিপিনেশ কুমার পান্ডে, কার্যকরী সভাপতি রবিশংকর আচার্য, চেয়ারম্যান হামিদ আহমেদ, প্রধান উপদেষ্টা সোমেন সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, সহ-সভাপতি নগেন সাধুখাঁ, রিমা সিকদার, সুচন্দ্রা মতিলাল, প্রবোধ কুমার সাহা, সহ-সম্পাদক স্বপন নস্কর প্রতীক রায়চৌধুরী, নিখিল চক্রবর্তী, রবীন্দ্রনাথ সেন, অমরনাথ দে, গৌতম দাস প্রমূখ সদস্যবৃন্দ।

